এই কোর্সে আপনি যা শিখবেন
বিশুদ্ধ মাখরাজ ও তাজবীদ: আরবী হরফসমূহের সঠিক উচ্চারণস্থল (মাখরাজ) এবং তাজবীদের প্রাথমিক ও অতি জরুরি নিয়মাবলী।
ছালাতের সূরা ও দোআ: ছালাতে (নামাজে) সচরাচর পড়া হয় এমন ছোট ছোট সূরা এবং দোআগুলো সম্পূর্ণ নির্ভুল ও সহীহভাবে তিলাওয়াত করা।
কুরআন মাশক ও ৩০তম পারা: হাফেয সাহেবের সাথে সরাসরি কণ্ঠ মিলিয়ে প্রতিদিন নির্দিষ্ট অংশ মাশক (অনুশীলন) করার মাধ্যমে পবিত্র কুরআনের ৩০তম পারার সূরাগুলো শুদ্ধ করা।
সহীহ তিলাওয়াতের আত্মবিশ্বাস: কুরআন দেখে দেখে নিজে নিজেই যেকোনো জায়গা থেকে নির্ভুলভাবে পড়ার যোগ্যতা অর্জন করা।
কোর্স কারিকুলাম
কোর্স সম্পর্কে বিস্তারিত
পবিত্র কুরআন মাজীদ সহীহ-শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারা প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের অনেকেরই হয়তো ব্যস্ততা বা সঠিক নির্দেশনার অভাবে কুরআনুল কারীম তাজবীদসহ শেখা হয়ে ওঠেনি। কেউ হয়তো একেবারেই পড়তে পারেন না, আবার কেউ পড়তে পারলেও উচ্চারণ বা মাখরাজ সঠিক হয় না।
আপনার জীবনের সমস্ত ব্যস্ততাকে সহজ করে, ঘরে বসেই নিজের সুবিধাজনক সময়ে পবিত্র কুরআন শিক্ষা করার এক অনন্য সুযোগ নিয়ে এসেছে হাদীছ ফাউণ্ডেশন অনলাইন একাডেমী। অভিজ্ঞ ক্বারী হাফেয নাজমুল হক্ব-এর পরিচালনায় ১ মাস মেয়াদী এই "ফ্রি কুরআন শিক্ষা কোর্স"-টি মূলত তাদের জন্যই তৈরি, যারা কুরআন তিলাওয়াতের বিষয়গুলো খুব সহজেই আয়ত্ত্ব করতে চান। সম্পূর্ণ ফ্রি এই কোর্সে যুক্ত হয়ে আপনি ঘরে বসেই সহজ বাংলায় কুরআন মাজীদ তেলাওয়াতের সকল নিয়ম-কানুন, মাখরাজ ও বিধি-নিষেধ নিখুঁতভাবে শিখে নিতে পারবেন মাত্র এক কোর্সেই।
এই কোর্সটির মাধ্যমে আপনি কোরআন তিলাওয়াত সম্পর্কিত থাকা সকল ভুল-ভ্রান্তি দূর করে নিতে পারবেন। কোর্সটি সাজানো হয়েছে সব বয়সের মানুষের কথা চিন্তা করে এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে কোরআন তিলাওয়াত শিখানোর উদ্দেশ্যে। কোরআন পড়ার দক্ষতা বৃদ্ধি করতে, কোরআন শুদ্ধ করে পড়ার নিয়ম জানতে এবং সঠিক ও নির্ভুলভাবে অনলাইনে কোরআন শিক্ষা পেতে এখনই কোর্সটিতে এনরোল করুন।
এই কোর্সটি কাদের জন্য?
- যারা কুরআন পড়তে পারেন না: আরবী হরফ চেনা থেকে শুরু করে একদম প্রাথমিক স্তর থেকে সহীহভাবে কুরআন শিখতে আগ্রহী যে কেউ।
- যাদের পড়া সহীহ হয় না: কুরআন পড়তে পারেন কিন্তু গুন্নাহ, মাখরাজ বা তাজবীদের নিয়মে ভুল হয়ে যায়—এমন মুসলিম ভাই ও বোন।
- ব্যস্ত পেশাজীবী ও প্রবাসী: যারা চাকরি, ব্যবসা বা পড়াশোনার ব্যস্ততার কারণে কোনো মাদরাসায় বা লাইভ ক্লাসে সময় দিতে পারেন না।
- সব বয়সী নারী ও পুরুষ: বয়স কোনো বাধা নয়! যেকোনো বয়সের মানুষ ঘরে বসেই এই কোর্সের মাধ্যমে নিজের ছালাত ও কুরআন তিলাওয়াত শুদ্ধ করে নিতে পারবেন।
প্রশিক্ষক পরিচিতি
Hafaz Nazmul Haque
Teacher of Hadeeth Foundation online Academy