হাদীস ফাউন্ডেশন অনলাইন একাডেমি শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন ও নির্ভরযোগ্য ইসলামিক শিক্ষার পাশাপাশি আলিম পরীক্ষার্থীসহ বিভিন্ন একাডেমিক কোর্সের লাইভ ও রেকর্ডেড ক্লাস অত্যন্ত সহজলভ্য, দক্ষতার সাথে সুপরিকল্পিত এবং সঠিক মূল্যবোধের সমন্বয়ে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
শিক্ষার্থীদের অধিকার ও একাডেমির প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ভর্তি ও কোর্স ফি সংক্রান্ত আমাদের রিফান্ড নীতিমালা নিচে বিস্তারিত প্রকাশ করা হলো -
ভর্তি ফি অফেরতযোগ্য (Admission Fee Non-Refundable): কোনো কোর্সে এনরোল বা ভর্তি হওয়ার সময় যে এককালীন ভর্তি ফি (Admission Fee) প্রদান করা হয়, তা কোনো অবস্থাতেই রিফান্ড পলিসির আওতাভুক্ত হবে না এবং তা সম্পূর্ণ অফেরতযোগ্য বলে গণ্য হবে।
কোর্স ফি রিফান্ডের যোগ্যতা: শুধুমাত্র কোনো শিক্ষার্থী যদি কোর্সের নির্ধারিত সম্পূর্ণ টাকা (Full Payment) একসঙ্গে পরিশোধ করে থাকেন, তবেই তিনি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কেবল কোর্স ফি (Course Fee) অংশের জন্য রিফান্ডের আবেদন করতে পারবেন। আংশিক (Installment) বা বকেয়া পেমেন্টের ক্ষেত্রে কোনো রিফান্ড প্রযোজ্য নয়।
যৌক্তিক কারণ: রিফান্ড দাবি করার পেছনে অবশ্যই প্রমাণযোগ্য এবং যথাযথ টেকনিক্যাল সমস্যা অথবা আমাদের সার্ভিসজনিত ত্রুটি (যা কোর্স কেনার আগে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল কিন্তু দেওয়া হয়নি) থাকতে হবে।
প্রোমো কোড/ডিসকাউন্ট: আপনি যদি কোনো বিশেষ ডিসকাউন্ট, অফার বা প্রোমো কোড ব্যবহার করে কোর্সে ভর্তি হন, তবে মূল মূল্যের সমপরিমাণ টাকা দাবি করা যাবে না; শুধুমাত্র আপনার প্রকৃত পরিশোধিত অর্থই (ভর্তি ফি ব্যতিরেকে) নীতিমালার আলোকে বিবেচনা করা হবে।
সময়সীমা: মূল ব্যাচ বা অফিশিয়াল লাইভ ক্লাস শুরু হওয়ার পর ১ম সপ্তাহের (৭ দিন) মধ্যে রিফান্ডের আবেদন করতে হবে।
ব্যতিক্রম: লাইভ ক্লাস শুরু হওয়ার আগে কোনো রিফান্ড দেওয়া হবে না। এছাড়া ১ম সপ্তাহ হয়ে গেলে আর কোনো রিফান্ড দাবি গ্রহণযোগ্য হবে না।
সময়সীমা: কোর্সটি ক্রয় করার বা ড্যাশবোর্ডে অ্যাক্সেস পাওয়ার সর্বোচ্চ ২ দিনের (৪৮ ঘণ্টা) মধ্যে আবেদন করতে হবে।
শর্ত: আবেদন করার সময় পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক উক্ত রেকর্ডেড কোর্সের সম্পূর্ণ কনটেন্টের ১০% বা তার কম অংশ দেখা বা সম্পন্ন হতে হবে। ১০% এর বেশি ভিডিও/কনটেন্ট দেখা হয়ে থাকলে কোনো রিফান্ড দেওয়া হবে না।
ব্যক্তিগত মানসিকতার পরিবর্তন: কোর্স ক্রয়ের পর শিক্ষার্থীর ব্যক্তিগত মন পরিবর্তন, সময় বা সুযোগের অভাব, কিংবা পড়াশোনায় অলসতা বা অনিচ্ছার কারণে রিফান্ড দেওয়া হবে না।
ডিজিটাল ডাউনলোডেবল রিসোর্স: কোর্সের সাথে যদি কোনো ডাউনলোডযোগ্য বিশেষ পিডিএফ (PDF) বুক, ই-বুক, লেকচার শীট বা এক্সক্লুসিভ নোট সরবরাহ করা হয়ে থাকে, তবে তা নন-রিফান্ডেবল বলে গণ্য হবে।
বিশেষ ক্যাম্পেইন/অফারের কোর্স: ফ্ল্যাশ সেল, ঈদ অফার বা বিশেষ ক্যাম্পেইনের আওতায় বড় ধরনের ছাড় বা ডিসকাউন্টে কেনা কোর্সে (প্রমাণযোগ্য টেকনিক্যাল ত্রুটি ছাড়া) রিফান্ড দেওয়া হয় না।
শিক্ষার্থীদের যেকোনো সমস্যা দ্রুত, নিয়মতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিকভাবে সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটে একটি স্বয়ংক্রিয় "সাপোর্ট টিকিট (Support Ticket) সিস্টেম" রয়েছে। রিফান্ড আবেদন, কোর্স অ্যাক্সেস বা যেকোনো একাডেমিক ও টেকনিক্যাল জটিলতায় আপনাকে নিচের নিয়ম অনুসরণ করে টিকিট ওপেন করতে হবে:
লগইন ও টিকিট সেকশন: প্রথমে একাডেমির ওয়েবসাইটে আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ডে লগইন করে 'Support' সেকশনে যান, এরপর 'Create New' অপশনে ক্লিক করুন।
সর্বোত্তম উপায়ে ফর্ম পূরণ: টিকিট খোলার সময় ফর্মে নিচের ফিল্ডগুলো নির্ভুলভাবে পূরণ করুন:
Subject (বিষয়): আপনার সমস্যার মূল বিষয়টি সংক্ষেপে লিখুন (যেমন: কোর্স ফি রিফান্ড আবেদন বা লাইভ ক্লাস অ্যাক্সেস সমস্যা)।
Ticket For (কিসের জন্য টিকিট): ড্রপডাউন মেনু থেকে আপনার সমস্যার সঠিক বিভাগটি সিলেক্ট করুন।
Course Order ID (কোর্স অর্ডার আইডি): আপনি কোর্সটি কেনার সময় যে 'Order ID' পেয়েছেন, সেটি এখানে সঠিকভাবে প্রদান করুন (রিফান্ড বিবেচনার জন্য এটি বাধ্যতামুলক)।
Description (বিস্তারিত বিবরণ): আপনার রিফান্ড চাওয়ার যৌক্তিক কারণ কিংবা টেকনিক্যাল সমস্যাটি বিস্তারিতভাবে বাংলায় বা ইংরেজিতে লিখুন। সাথে আপনার সম্পূর্ন নাম এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর/ইমেইল লিখুন।
Attach Image (ছবি বা স্ক্রিনশট যুক্ত করা): আপনার পেমেন্টের প্রমাণ (Bank/BKash/Nagad/Rocket/ Other Payment SMS) অথবা ফেস করা টেকনিক্যাল সমস্যার একটি স্ক্রিনশট এখানে আপলোড করুন। [মনে রাখবেন, ইমেজের সাইজ সর্বোচ্চ ২ মেগাবাইট (2MB) হতে পারবে]।
সমস্যাভিত্তিক সমাধান: আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম আপনার টিকিটটি পাওয়ার পর দ্রুততম সময়ে আপনার সমস্যার সত্যতা যাচাই করবে এবং সরাসরি ফোনে বা টিকিটের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবে। যদি সমস্যাটি সম্পূর্ণ আমাদের একাডেমি বা সার্ভিসজনিত ত্রুটির কারণে হয় এবং আমরা তা নির্দিষ্ট সময়ে সমাধানে ব্যর্থ হই, তবেই তা রিফান্ড হিসেবে চূড়ান্ত অনুমোদিত হবে।
পর্যালোচনা (Review): টিকিট সিস্টেমে রিফান্ড আবেদন জমা পড়ার পর আমাদের যাচাই-বাছাই কমিটি আগামী ৩ কর্মদিবসের (Working Days) মধ্যে শিক্ষার্থীর কোর্স প্রগ্রেস ও পেমেন্ট হিস্ট্রি পর্যবেক্ষণ করে টিকিটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
অর্থ ফেরত (Disbursement): আবেদনটি যৌক্তিক এবং নীতিমালার সাথে সংগতিপূর্ণ প্রমাণিত হলে, অনুমোদন পাওয়ার পর থেকে পরবর্তী ১৪ থেকে ২১ কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীর টাকা রিফান্ড করে দেওয়া হবে।
সার্ভিস চার্জ: মোবাইল ব্যাংকিং বা গেটওয়ে পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য গেটওয়ে চার্জ বা ক্যাশ-আউট চার্জ (যদি থাকে) রিফান্ডেবল অ্যামাউন্ট থেকে নিয়ম অনুযায়ী হয়তো কর্তন করা হতে পারে।
বিশেষ দ্রষ্টব্য: হাদীস ফাউন্ডেশন অনলাইন একাডেমি যেকোনো সময় এই নীতিমালার আংশিক বা পূর্ণাঙ্গ পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে, যা ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই কার্যকর বলে গণ্য হবে। আমাদের মূল লক্ষ্য দ্বীনি ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সঠিক প্রচার ও প্রসার; যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে সহযোগিতা করতে প্রস্তুত, ইনশাআল্লাহ।