×
    × লগইন করুন
    Your Cart
    ×
    মোট: ৳0.00
    Course Image

    ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ

    ইসলামের মৌলিক জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিমের জন্য ফরয। দেশসেরা আলেমদের তত্ত্বাবধানে ১ বছরের 'ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ' কোর্সে এনরোল করে আজই আপনার দ্বীনি যাত্রা শুরু করুন! হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ডের সার্টিফিকেট, লাইভ ক্লাস এবং পরীক্ষার মাধ্যমে ঘরে বসেই মেধা যাচাইয়ের সেরা সুযোগ। এখনই এনরোল করুন!

    1 Years

    ব্যাচ নং: 4

    প্রতি পেমেন্ট: 38দিন পর

    ভিডিও: 127টি

    কুইজ: 571সেট

    অনুশীলন: 289টি

    নোট: 6টি

    কোর্সের মেয়াদ: আজীবন

    এই কোর্সে আপনি যা শিখবেন

    আল-কুরআনের আলো (তাফসীর): কুরআনের আয়াতগুলোর শানে নুযূল ও গভীর মর্মার্থ অনুধাবন, যা আপনার সালাত ও ইবাদতকে প্রাণবন্ত করবে।

    সুন্নাহর সঠিক জ্ঞান (হাদীছ): রাসূলুল্লাহ (ছাঃ)-এর বিশুদ্ধ হাদীছ ও তার প্রায়োগিক শিক্ষা।

    বিশুদ্ধ ঈমানের ভিত্তি (আক্বীদা): তাওহীদের সঠিক ধারণা এবং শিরক ও বিদআতের অন্ধকার থেকে মুক্ত হয়ে খাঁটি ঈমান গড়ার উপায়।

    রাসূলের আদর্শ (সীরাত): প্রিয় নবী (ছাঃ)-এর জীবন ও সংগ্রাম থেকে বাস্তব জীবনের শিক্ষা গ্রহণ।

    দৈনন্দিন জীবনের বিধান (ফিক্বহ): পবিত্রতা, সালাত, ছিয়ামসহ দৈনন্দিন জীবনের যাবতীয় মাসআলা-মাসায়েলের সঠিক ও দালিলিক সমাধান।

    কুরআনের ভাষা (আরবী): আরবী ব্যাকরণ ও ভাষার মৌলিক জ্ঞান, যা আপনাকে সরাসরি কুরআন বোঝার পথ সুগম করবে।

    কোর্স কারিকুলাম

    মডিউল - ১
    মডিউল - ৩
    মডিউল - ৪
    মডিউল - ৫
    মডিউল - ৬
    মডিউল - ৭
    মডিউল - ৮
    মডিউল - ২৩

    কোর্স সম্পর্কে বিস্তারিত

    জীবনের শত ব্যস্ততার মাঝেও দ্বীনের আলোয় আলোকিত হোন!

    আমরা অনেকেই মনে মনে তীব্র আকাঙ্ক্ষা লালন করি—ইসলামকে খুব কাছ থেকে, প্রাতিষ্ঠানিকভাবে জানবো। কিন্তু আমাদের সমাজবাস্তবতায় জেনারেল শিক্ষিত ছাত্র-ছাত্রী, গৃহিণী কিংবা চাকুরিজীবীদের জন্য এমন কোনো সুযোগ নেই বললেই চলে। সময়ের অভাব এবং সঠিক গাইডলাইনের অভাবে আমাদের এই সুন্দর স্বপ্নটি, স্বপ্নই থেকে যায়।

    আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদের জন্য জ্ঞান অর্জন ফরয করেছেন। সুন্দর ইসলামী জীবন গঠনের জন্য এবং রাসূল ﷺ -এর দেখানো পথে জীবন পরিচালনা করার জন্য ইসলামের মৌলিক জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।

    আপনার এই সুপ্ত ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে হাদীছ ফাউণ্ডেশন অনলাইন একাডেমী নিয়ে এসেছে—

    “অনলাইন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ (৪র্থ ব্যাচ)”

    কোর্সের বিশেষত্ব ও পাঠদান পদ্ধতি

    আমরা এই কোর্সটি এমনভাবে ডিজাইন করেছি যেখানে একজন তালেবে ইলম অত্যন্ত সহজ সাবলীল উপায়ে ইসলামের মৌলিক বিষয়গুলো অর্জন করতে পারবেন:

    • তাফসীর (কুরআনের গভীর মর্মার্থ)

    • হাদীছ (রাসূল ﷺ-এর বাণী ও আদেশ)

    • আক্বীদা (বিশুদ্ধ ঈমানের ভিত্তি)

    • সীরাত (নবীজীর জীবন ও সংগ্রাম)

    • ফিক্বহ (দৈনন্দিন জীবনের ইসলামী বিধান)

    • আরবী ভাষা (কুরআন বোঝার মূল চাবিকাঠি)

    মেধা যাচাইয়ের সুবর্ণ সুযোগ: শুধু ক্লাস করাই শেষ নয়, নিয়মিত বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও অগ্রগতি সঠিকভাবে যাচাই করা হবে।

    কোর্স ফি ও পেমেন্ট পলিসি (Course Fee & Payment Policy)

    আমাদের এই ১ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সটির মূল্য সবার সুবিধার্থে অত্যন্ত সাশ্রয়ী করা হয়েছে এবং বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে:

    • ভর্তি/রেজিস্ট্রেশন ফি: ৫০০/- টাকা (এককালীন ও অফেরতযোগ্য)

    • নিয়মিত কোর্স ফি: ১০,০০০/- টাকা

    • বিশেষ ডিসকাউন্ট অফার: বর্তমান ব্যাচে ভর্তি চলছে মাত্র ৬,০০০/- টাকায়!

    পেমেন্ট করার সহজ পদ্ধতিসমূহ

    শিক্ষার্থীরা তাদের সুবিধাজনক যেকোনো একটি পদ্ধতিতে কোর্স ফি পরিশোধ করতে পারবেন:

    ১. ফুল পেমেন্ট (এককালীন):

    ভর্তির সময় এককালীন কোর্স ফি এবং ভর্তি ফি একসাথে মোট ৬,৫০০/- টাকা পরিশোধ করে সম্পূর্ণ ঝামেলামুক্ত থাকতে পারেন।

    ২. সহজ কিস্তি বা ইন্সটলমেন্ট সুবিধা (সর্বোচ্চ ১০টি কিস্তি):

    আপনি চাইলে পুরো কোর্স ফি-টি সর্বোচ্চ ১০টি সহজ কিস্তিতে (ইন্সটলমেন্ট) পরিশোধ করতে পারবেন। অর্থাৎ, প্রতি কিস্তিতে মাত্র ৬০০/- টাকা করে দেওয়ার সুযোগ থাকছে।

    ভর্তির নিয়ম: কোর্সে সফলভাবে এনরোল করতে ভর্তির সময়েই প্রথম কিস্তির টাকা (৬০০/-) এবং ভর্তি ফি (৫০০/-) সহ মোট ১,১০০/- টাকা একসাথে পে করতে হবে।

    কিস্তি পরিশোধের জরুরি নিয়মাবলী ও লেট ফি (শর্ত সাপেক্ষে)

    কোর্সের পড়াশোনা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নিম্নোক্ত নিয়মগুলো প্রযোজ্য হবে:

    • লেট ফি (Late Fee): প্রতিটি কিস্তি পরিশোধের একটি নির্দিষ্ট সময়সীমা (Dead Line) থাকবে, যা প্রতি মাসের ৭ তারিখ। নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তির টাকা পরিশোধ না করলে, ওই কিস্তির টাকার ওপর ১০% লেট ফি (Late Fee) যুক্ত হবে (অর্থাৎ ৬০০ টাকার কিস্তির সাথে ৬০ টাকা লেট ফি যুক্ত হয়ে ৬৬০ টাকা পরিশোধ করতে হবে)।

    • অনিয়মিত বা ইরেগুলার (Irregular) পলিসি: কোনো শিক্ষার্থী যদি এনরোল করার পরে, পরপর ৩টি কিস্তি পরিশোধ না করেন, তবে তাকে একাডেমী থেকে সাময়িকভাবে "অনিয়মিত" বা "Irregular" হিসেবে গণ্য করা হবে।

    • রি-এডমিশন ফি (Readmission Fee): সাময়িক স্থগিত হওয়া কোর্সটি পুনরায় সচল বা কন্টিনিউ করতে চাইলে, শিক্ষার্থীকে রি-এডমিশন ফি দিয়ে আবার ক্লাসে ফিরতে হবে। রি-এডমিশন ফি হবে মূল ভর্তি ফির ৭০% অর্থাৎ ৩৫০/- টাকা এবং ইনস্টলমেন্ট ফি ৬০০/- সহ মোট ৯৫০/- টাকা একসাথে পে করতে হবে।

    এটি কেবল একটি কোর্স নয়!

    বরং এটি আপনার জীবনকে ইসলামের আলোয় আলোকিত করা, ইসলামের অপরিহার্য ও ফরয জ্ঞান অর্জন এবং একজন প্রকৃত মুসলিম হিসেবে নিজেকে গড়ে তোলার এক অনন্য লাইফ-চেঞ্জিং জার্নি (Life-Changing Journey)

    যদি আপনি একজন জ্ঞানপিপাসু তালেবে ইলম হতে চান এবং নিজের জীবনকে রাসূল ﷺ -এর সুন্নাহ মোতাবেক সাজাতে চান, তবে এই কোর্সটি আপনার জীবনের অন্যতম সেরা একটি উপহার হতে যাচ্ছে।

    আজই আপনার দ্বীনি শিক্ষার যাত্রা শুরু করুন!

    এই কোর্সটি কাদের জন্য?

    • জেনারেল ও মাদ্রাসা শিক্ষিত ভাই-বোন: যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দ্বীনের সঠিক ইলম অর্জন করতে চান।
    • ব্যস্ত চাকুরিজীবী ও ব্যবসায়ী: কর্মব্যস্ততার মাঝেও যারা রাতের অবসর সময়টাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে চান।
    • প্রবাসী ভাই ও বোনেরা: পরবাসে থেকেও দেশের সেরা আলেমদের কাছ থেকে সরাসরি দ্বীন শেখার সুবর্ণ সুযোগ খুঁজছেন যারা।
    • শিক্ষার্থী ও গৃহিণী: পড়াশোনা বা সংসারের কাজের পাশাপাশি ঘরে বসেই পর্দা বজায় রেখে যারা দ্বীনের ফরজ ইলম অর্জন করতে চান।
    • জ্ঞান পিপাসু যে কেউ: বয়স কোনো বাধা নয়, ইসলামের মৌলিক বিষয়গুলো শুরু থেকে সঠিক ভাবে শিখতে আগ্রহী যেকোনো পুরুষ বা নারী।

    প্রশিক্ষক পরিচিতি

    Instructor

    Dr. Muhammad Kabirul Islam

    Assistant Editor, Monthly At-Tahreek, Rajshahi. Director, At-Tahreek online TV.

    Instructor

    Hafaz Akhtar Madani

    Teacher of Hadeeth Foundation online Academy

    Instructor

    Dr. Mizanur Rahman Madani

    Teacher of Hadeeth Foundation online Academy

    Instructor

    Dr. Nurul Islam

    Teacher of Hadeeth Foundation online Academy

    Instructor

    Shoriful Islam Madani

    Teacher of Hadeeth Foundation online Academy

    Course Image
    ৳6,000 ৳10,000
    Promo codes:

    দেশসেরা স্কলারদের সরাসরি সান্নিধ্য

    240+ লাইভ ক্লাস

    প্রাতিষ্ঠানিক স্বীকৃতি (সার্টিফিকেট)

    লাইফটাইম রেকর্ডেড ক্লাস

    প্রাইভেট গ্রুপ

    পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন ব্যবস্থা