×
    × লগইন করুন
    Your Cart
    ×
    মোট: ৳0.00
    Course Image

    শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা ও বক্তৃতা শেখার কর্মশালা

    সবার সামনে কথা বলতে ভয় পান? আঞ্চলিকতা দূর করে শুদ্ধ উচ্চারণ, স্মার্ট উপস্থাপনা ও চমৎকার বক্তব্য দেওয়ার দারুণ সুযোগ! ৩য় ব্যাচে ভর্তি চলছে। লাইভ ক্লাস, লেকচার শিট ও সার্টিফিকেটসহ ৩ মাসের সম্পূর্ণ প্র্যাক্টিক্যাল কোর্স। আজই আপনার আসনটি সুনিশ্চিত করতে কোর্সে এনরোল (Enroll) করুন এবং নিজেকে করে তুলুন একজন প্রাঞ্জলভাষী ও আত্মবিশ্বাসী বক্তা!

    3 Months

    ব্যাচ নং: 03

    ভিডিও: 28টি

    কুইজ: 30সেট

    অনুশীলন: 30টি

    নোট: 20টি

    কোর্সের মেয়াদ: আজীবন

    এই কোর্সে আপনি যা শিখবেন

    শুদ্ধ উচ্চারণের নিয়মাবলী: বাংলা বর্ণমালার সঠিক উচ্চারণ এবং দৈনন্দিন কথাবর্তায় প্রমিত বাংলার সঠিক ব্যবহার

    উপস্থাপনার কলাকৌশল: মঞ্চে বা ক্যামেরার সামনে কীভাবে সাবলীলভাবে যেকোনো অনুষ্ঠান বা বিষয় উপস্থাপন করতে হয়

    পাবলিক স্পিকিং ও জড়তা মুক্তি: মাইকের সঠিক ব্যবহার, হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে ভয় ও জড়তা দূর করে আত্মবিশ্বাসের সাথে বক্তব্য রাখার কৌশল

    তথ্যবহুল খুতবা ও বক্তব্য তৈরি: একটি চমৎকার, গোছানো এবং তথ্যসমৃদ্ধ খুতবা বা দ্বীনি বক্তব্য প্রস্তুত করার গাইডলাইন

    কণ্ঠশীলন ও বাচনভঙ্গি: গলার স্বরের ওঠানামা (Voice Modulation) এবং আকর্ষক বাচনভঙ্গি তৈরির অনুশীলন

    শ্রোতাদের মনোযোগ আকর্ষণ: ধরে রাখার কৌশল

    কোর্স কারিকুলাম

    উচ্চারণের ভিত্তি, বাগযন্ত্র ও ধ্বনিতত্ত্ব (Foundation of Pronunciation)
    কণ্ঠশীলন, বাচনভঙ্গি ও কারিগরি দক্ষতা (Voice Culture & Technical Skills)
    মূল্যায়ন পরীক্ষা
    সমাপনী পরীক্ষা

    কোর্স সম্পর্কে বিস্তারিত

    কোর্স পরিচিতি: কথা বলা একটি শিল্প, আর সুন্দর ও শুদ্ধ ভাষায় গুছিয়ে কথা বলতে পারা জীবনের যেকোনো ক্ষেত্রে সফল হওয়ার অন্যতম চাবিকাঠি। একজন বক্তা, শিক্ষক, দাঈ, খতীব কিংবা উপস্থাপকের গ্রহণযোগ্যতা অনেকাংশে নির্ভর করে তার উচ্চারণ, বাচনভঙ্গি এবং উপস্থাপনার উপর। অনেকের জ্ঞান ও যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক উচ্চারণ, আত্মবিশ্বাসের অভাব কিংবা উপস্থাপনার দুর্বলতার কারণে তারা নিজেদের দক্ষতা প্রকাশ করতে পারেন না।

    আপনি কি সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পান? কিংবা শুদ্ধ উচ্চারণে আকর্ষণীয় বাচনভঙ্গিতে খুতবা বা বক্তব্য দিতে চান? আপনাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা নিয়ে এসেছি "শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা ও বক্তৃতা শেখার কর্মশালা"। এই কোর্সটি আপনাকে মানসিকভাবে আত্মবিশ্বাসী করার পাশাপাশি আপনার বাচনভঙ্গিকে করবে প্রমিত ও প্রাঞ্জল। আধুনিক কারিকুলামে সাজানো এই কোর্সটি সম্পন্ন করে আপনিও হতে পারবেন একজন সফল উপস্থাপক, বক্তা কিংবা জ্ঞানব্রতী দাঈ!

    কোর্স শেষে একজন শিক্ষার্থী—

    • শুদ্ধ ও প্রমিত উচ্চারণে কথা বলতে পারবেন।
    • আত্মবিশ্বাসের সাথে বক্তব্য উপস্থাপন করতে পারবেন।
    • শ্রোতাদের মনোযোগ আকর্ষণ ও ধরে রাখতে পারবেন।
    • মাইকের সঠিক ব্যবহার জানতে পারবেন।
    • মঞ্চভীতি কাটিয়ে দক্ষ বক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন।
    • জুমআ'র খুতবা, সেমিনার, ক্লাস ও দাওয়াহ কার্যক্রমে দক্ষতার সাথে বক্তব্য দিতে পারবেন।

    আপনার কণ্ঠস্বর, উপস্থাপনা ও বক্তব্যকে আরও প্রভাবশালী, সুন্দর এবং শ্রুতিমধুর করে তুলতে আজই যুক্ত হোন "শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা ও বক্তৃতা শেখার কর্মশালা"-এ।

    এই কোর্সটি কাদের জন্য?

    • চাকরিপ্রার্থী ও পেশাজীবী: যারা বিভিন্ন ইন্টারভিউ, প্রেজেন্টেশন বা মিটিংয়ে আত্মবিশ্বাসের সাথে এবং শুদ্ধ উচ্চারণে কথা বলতে চান
    • শিক্ষার্থী ও তরুণ সমাজ: যারা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সবার সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন বা বক্তব্য দিতে ভয় পান এবং এই জড়তা কাটাতে চান
    • খতিব ও ইমাম সাহেবগণ: যারা জুমআ’র খুতবা আরও তথ্যবহুল, আকর্ষণীয় এবং প্রাঞ্জল ভাষায় মানুষের সামনে উপস্থাপন করতে চান
    • দাঈ ইলাল্লাহ ও বক্তাগণ: যারা দ্বীনের দাওয়াতকে আরও সুন্দর, প্রাঞ্জল ও জ্ঞানগর্ভ ভাষায় মানুষের কাছে পৌঁছে দিতে চান
    • শুদ্ধভাষী হতে ইচ্ছুক যেকোনো ব্যক্তি: যারা নিজেদের দৈনন্দিন কথাবার্তায় আঞ্চলিকতা দূর করে প্রমিত বা শুদ্ধ উচ্চারণে সুন্দরভাবে কথা বলতে আগ্রহী

    প্রশিক্ষক পরিচিতি

    Instructor

    Abu Raihan

    Teacher of Hadeeth Foundation online Academy

    Course Image
    ৳990 ৳1,500
    Promo codes:

    লাইভ ক্লাসের লাইফটাইম রেকর্ড

    প্রিমিয়াম লেকচার শিট (PDF)

    কোর্সের অফিসিয়াল সার্টিফিকেট

    নিয়মিত কুইজ ও মূল্যায়ন ব্যবস্থা

    প্রাইভেট মেম্বারশিপ গ্রুপ